আপনার নিজের ডিজিটাল প্রোডাক্ট বিজনেস—
সেটআপ থেকে সেলস পর্যন্ত সব আমরাই সামলাবো
টেকনিক্যাল ঝামেলা বা পেমেন্ট গেটওয়ের প্যারা নেই। আমাদের প্ল্যাটফর্মে সেল হবে, আর লাভের টাকা সরাসরি আপনার বিকাশে চলে যাবে।
👉 কীভাবে শুরু করব দেখুনঅনলাইনে ইনকাম সবাই চায়—
আটকে যায় টেকনিক্যাল প্যারায়
একদম সত্যি কথা বলতে কী— অনলাইনে ইনকাম তো অনেকেই করতে চান। কিন্তু ওয়েবসাইট বানানো, পেমেন্ট সেটআপ করা আর ফেসবুকে অ্যাড দেওয়া—এই তিনটার চক্করে পড়েই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেন।
আপনাকে এসবের কিছুই করতে হবে না। আমরাই আপনার হয়ে পুরো বিজনেসটা দাঁড় করিয়ে দেব।
আমি কেন এই কাজটা করি
একদম সত্যি কথা বলতে কী—আমি এই কাজটা শুধু আপনাকে শেখানোর জন্য করি না। করি নিজেকে প্রমাণ করার জন্য যে আমি শুধু পড়াতে পারি না, রেজাল্টও দিতে পারি। আর খোলাখুলিই বলি—আপনি যদি সত্যিই টাকা আয় করতে পারেন, আমি আরও কেস স্টাডি পাব, নিজেও আরও ইনকাম করব। এই ইন্টারেস্টটা লুকানোর কিছু নেই।
আমি জানি একটা মাত্র ইনকামের ওপর ভরসা করে বাঁচাটা কতটা ভয়ংকর—কারণ আমি একবার নয়, দুইবার চাকরি হারিয়েছি। তখনই বুঝলাম, এই ৯টা-৫টার চাকরির জিনিসটা আমার জন্য না—আমি বিজনেসের জন্যই তৈরি। পরিবার নিয়ে রীতিমতো হেল পার করে টিকে থাকতে হয়েছে। সেই জ্বালাটা আমি আর কাউকে পোহাতে দিতে চাই না।
চাইলে আমার ইউটিউব চ্যানেলেই দেখে নিতে পারেন—আমি পাবলিকলি সবকিছু শেয়ার করি, কোনো রাখঢাক নেই। ▶ YouTube চ্যানেল
আপনার নিজের পেজ, আমাদের ডোমেইনে
আমরা আপনাকে নিজস্ব একটা সাবডোমেইন দেব—যেটা দেখতে হবে ঠিক এরকম:
yourname.superpreneurbd.comএই পেজেই আপনার ইবুক বিক্রি হবে। কাস্টমার এসে পেমেন্ট করবে, আর বিক্রির টাকা আপনি পেয়ে যাবেন সরাসরি বিকাশে—প্রতি সপ্তাহে।
প্রতিটা সেল থেকে ১০% কমিশন আমাদের—এটা প্ল্যাটফর্ম ব্যবহারের চার্জ। বাকি ৯০% আপনার।
কাজটা আসলে কীভাবে হয়?
একই জিনিস দশজনকে গছিয়ে দিই না
কপি-পেস্ট সিস্টেম নয়। প্রতিটা ক্লায়েন্ট পায় নিজের আলাদা সেটআপ—যাতে কেউ কারো সাথে কম্পিট না করে।
⚡ কোয়ালিটি ধরে রাখতে—আমি মাসে মাত্র ৫ জন ক্লায়েন্ট নিই, এর বেশি নয়।
দুইটা অপশন—যেটা আপনার পছন্দ
- আপনার সিলেক্ট করা নিশে একদম রেডিমেড একটা ইবুক (এক্সাম্পল দেখতে ইনবক্সে যোগাযোগ করুন)
- ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ ও সেটআপ
- কীভাবে অ্যাড চালাবেন সেটা হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে
- ডোমেইন + হোস্টিং আপনি কিনবেন, আমরা সেটআপ করে দেব
- পেমেন্ট গেটওয়ে আপনি নেবেন, আমরা ইন্টিগ্রেট করে দেব
- ৩০ দিন WhatsApp সাপোর্ট
এরপর শুধু ৳৪,০০০/মাস
- প্যাকেজ ১-এর সবকিছুই থাকছে
- ডোমেইন, হোস্টিং, পেমেন্ট গেটওয়ে—সব ঝামেলা আমাদের
- অ্যাড আমরা নিজেরাই ম্যানেজ করব
- সাপ্তাহিক পারফরম্যান্স রিপোর্ট পাবেন
- প্রতি সপ্তাহে অ্যাড অপ্টিমাইজেশন
- ৩০ দিন WhatsApp সাপোর্ট
- আপনাকে লিটারেলি কিছুই করতে হবে না
Done For You—প্রথম মাসে কত টাকা লাগবে?
* দ্বিতীয় মাস থেকে শুধু ৳৪,০০০ অপারেশন ফি + অ্যাড বাজেট লাগবে। কোনো সেটআপ ফি আর দিতে হবে না। অ্যাড কস্টের উপরে ১৫% ভ্যাট প্রযোজ্য।
আসলে ইনকাম কেমন আসে?
* ফলাফল কিছুটা কমবেশি হতে পারে। এটা মূলত আপনার নিশ, অ্যাড কোয়ালিটি এবং মার্কেটের উপর নির্ভর করে।
কথা নয়—এটাই প্রমাণ
আমি শুধু পড়াই না—নিজে রেজাল্ট দিয়ে দেখাই। এই ভিডিওতে দেখুন আমি কীভাবে রিয়েল কেস স্টাডি সহ একের পর এক ডিজিটাল প্রোডাক্ট বিজনেস দাঁড় করিয়েছি।
সাইন আপ করার আগে—এই কথাগুলো খোলাখুলি বলে রাখি
উপরের হিসাবটা গ্যারান্টি নয়। এই রেজাল্ট আপনি হুবহু পাবেন—এমন আশা করে ইনভেস্ট করবেন না। প্রথম মাসে রেভিনিউ ১০ হাজার আসতে পারে, ১৫ হাজার আসতে পারে, তার বেশিও হতে পারে—সবটাই নির্ভর করে আপনার নিশ, অ্যাড কোয়ালিটি আর মার্কেটের ওপর।
আরেকটা বাস্তবতা: প্রথম মাসের ১০ হাজার অ্যাড বাজেট সাধারণত ৩য় সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়। বিজনেসটা চালু রাখতে হলে রেভিনিউর টাকা বারবার রিইনভেস্ট করার মানসিকতা থাকতে হবে—নাহলে প্রজেক্ট বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।
- আপনার মোট সেভিংস যদি মাত্র ১০ হাজার টাকা হয়—এই অফার আপনার জন্য নয়।
- উপরের হিসাব হুবহু পাওয়ার আশা করলে—ইনভেস্ট করবেন না।
- রিইনভেস্ট করার মানসিকতা না থাকলে—এখনই সরে যান।
- শুধু তখনই জয়েন করুন, যদি ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন।
বিজনেস কোনো ম্যাজিক নয়—এটা একটা লম্বা গেম। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বাজেট আর মানসিকতা নিয়ে ভালোভাবে ভাবুন।
টাকা কীভাবে হাতে পাবেন?
আমার ফি নিয়ে আপনার কোনো রিস্ক নেই
গ্যারান্টি
সোজা কথা—DFY প্যাকেজে লঞ্চের পর ৩০ দিনের মধ্যে কমপক্ষে ১০,০০০ টাকার সেল আনতে না পারলে, আমি আপনার পুরো সেটআপ ফি ফেরত দেব।
শুধু তাই নয়—আপনার সময় নষ্ট করার জন্য উল্টো আরো ১,০০০ টাকা দেব, জাস্ট সরি বলার জন্য।
একটা কথা আগেই খোলাখুলি বলে রাখি—অ্যাড বাজেটের রিস্কটা আপনার, আর আমার ফি-র রিস্কটা আমার। এই লাইনটা ক্লিয়ার রাখি বলেই এত কনফিডেন্টলি গ্যারান্টিটা দিতে পারি।
মাথায় যা আসতে পারে
প্রতি সপ্তাহে হিসাব করা হবে। মোট বিক্রি থেকে ১০% বাদ দিয়ে বাকিটা সরাসরি আপনার বিকাশে পাঠানো হবে। প্রতিটা হিসাব আপনাকে দেখিয়েই দেওয়া হবে—এখানে লুকানোর কিছু নেই।
হ্যাঁ। ডোমেইন, হোস্টিং এবং পেমেন্ট গেটওয়ে আপনাকে নিজেকেই নিতে হবে। এরপর আমাদের অ্যাক্সেস দিলে আমরা সবকিছু সেটআপ করে দেব। আর Done For You প্যাকেজ নিলে এসব আমরা নিজেরাই করে দিই।
শুধু অ্যাড বাজেটটা দিতে হবে। বাকি সব কাজ—ইবুক, পেজ, অ্যাড, অপ্টিমাইজেশন—আমরাই করব। আপনি শুধু সাপ্তাহিক ইনকামের রিপোর্ট দেখবেন।
আপনি যতদিন সার্ভিসটা চালু রাখতে চান। যেকোনো মাসে চাইলে বন্ধ করে দিতে পারবেন—কোনো বাধ্যবাধকতা নেই। বন্ধ করলে আপনাকে Done With You প্যাকেজে শিফট করে দেওয়া হবে।
১০,০০০ টাকার সেল না হলে সেটআপ ফি রিফান্ড করে দেওয়া হবে + ১,০০০ টাকা এক্সট্রা দেওয়া হবে। কোনো ঝামেলা বা তর্ক ছাড়াই। (শর্ত প্রযোজ্য: শুধুমাত্র DFY প্যাকেজের জন্য)।
না। কোনো অনেস্ট বিজনেসই গ্যারান্টিড লাভের কথা বলতে পারে না। আমরা শুধু এটুকু কথা দিই—৩০ দিনে ১০ হাজার টাকার সেল আনতে না পারলে ফি ফেরত + ১ হাজার টাকা। লাভ কতটা হবে তা নিশ, অ্যাড আর মার্কেটের ওপর নির্ভরশীল। রিইনভেস্ট করার মানসিকতা থাকলে তবেই জয়েন করুন।
শুরু করতে চাইলে এখনই নক দিন
কোয়ালিটি ঠিক রাখতে আমি মাসে মাত্র ৫ জন ক্লায়েন্ট নিই। সিট ফুরিয়ে গেলে পরের মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে—তাই দেরি না করাই ভালো।
WhatsApp-এ মেসেজ দিনসাধারণত ১–২ ঘণ্টার মধ্যেই রিপ্লাই দেওয়া হয়